রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি সনদে স্বাক্ষর না করলেও নির্বাচনে বড় প্রভাব পড়বে না: সালাহউদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে কোনো বড় প্রভাব ফেলবে না।

শনিবার (১৮ অক্টোবর) সকালেও তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং এ বিষয়ে মত প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সনদে স্বাক্ষরের সুযোগ এখনও সক্রিয় রয়েছে। এনসিপিসহ অন্যান্য দলও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও সকলকে ধৈর্য, সহনশীলতা এবং গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের সহনশীলতা বজায় রাখার গুরুত্বেও তিনি গুরুত্বারোপ করেন।

মতামত দিন