রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলা এবং শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ‘শাপলা এবং শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা।।

তবে যদি সাংবিধানিক ও আইনি কারণে শাপলা ব্যবহার করা সম্ভব না হয়, আমরা অন্য কোনো প্রতীক বেছে নেব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছি। আমাদের নিবন্ধন প্রক্রিয়ার আগে থেকেই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম। কমিশন পক্ষপাতিত্ব করছে এবং সঠিকভাবে গঠিত হয়নি। আমরা পুনর্গঠনের কথাও বলেছি। এগুলো আমরা প্রতীক ইস্যুর আগে থেকেই উল্লেখ করেছি।’

তিনি বলেন, ‘আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং সন্দেহ জানাচ্ছি যে, বর্তমান নির্বাচন কমিশন কি সত্যিই সুষ্ঠু নির্বাচন পরিচালনার সক্ষমতা বা ইচ্ছা রাখে কি না।’

মতামত দিন