রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যের নামে প্রতারণা চলছে: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু ‘জুলাই সনদে’ স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না। তার মতে, প্রকৃত ঐক্য গড়ে ওঠে যখন সাধারণ মানুষ, শ্রমিক ও বিভিন্ন শ্রেণিপেশার জনগণ একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘অনেকে এখন জাতীয় ঐক্যের নামে শুধু কয়েকটি রাজনৈতিক দলের চুক্তিকে সামনে আনছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর চুক্তি মানেই জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য মানে হলো সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত আন্দোলন।’

তিনি আরও অভিযোগ করেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনকে উপেক্ষা করা হচ্ছে, যা শ্রমিকদের প্রতি অবিচার। অনুষ্ঠানে তিনি জাতীয় শ্রমিক শক্তির নতুন নেতৃত্ব ঘোষণা করেন। সংগঠনটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানান নেতারা।

ঘোষিত কমিটির মুখ্য সংগঠক হয়েছেন আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।

মতামত দিন