রাজনীতি
ছবি: সংগৃহীত

এবি পার্টির প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ (এবি পার্টি) প্রাথমিকভাবে ১০৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পল্টনে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঞ্জু জানান, আগামী এক মাস এই তালিকার প্রার্থীদের নির্বাচনী কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে এবং জোটগত কারণে তালিকায় পরিবর্তন হতে পারে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী সব দলের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এনসিপি, গণঅধিকার ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা চলছে।

চেয়ারম্যান আরও সতর্ক করেন, “প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে, তা রক্ষা করা এখন কঠিন।নির্বাচন সামনে রেখে কোনো হঠকারি পদক্ষেপ জনগণ মেনে নেবে না।” তিনি জানিয়েছেন, জুলাই মাসে সনদে স্বাক্ষর করা হয়েছে।

মতামত দিন