রাজনীতি
ছবি: সংগৃহীত

সার সংকট মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করা হবে: মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালেই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সার সংকট ও কৃষকদের দাবির প্রতি সরকারি গুরুত্ব না থাকলে ডিসি অফিস ঘেরাও করা হবে।

তার কথায়, “আমলাতন্ত্র চলতে দেওয়া হবে না।”

পলিটিকাল প্রসঙ্গে তিনি বলেন, “পিআর বাদ দিয়ে আসুন, নির্বাচন করে দেশ গড়ি। জনগণ ভোট দিতে চায়, জনপ্রতিনিধি চায়। পার্লামেন্টে পিআর নিয়ে তর্ক-বিতর্ক হবে।”

মির্জা ফখরুল আরও মন্তব্য করেন, “হাসিনা ক্ষমতায় থাকতে গুলি চালিয়েছে। আওয়ামী লীগের আমলে ৩টি নির্বাচন হয়েছে, তবে ভোট ছাড়া তারা ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি। ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটি গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ।”

শিক্ষক আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষকরা আন্দোলন করছেন। আমরা নির্বাচিত হলে পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।” পাশাপাশি আগামী নির্বাচনে ভোট চেয়ে জনগণের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন