আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর হবে না: নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, যদি জুলাই ঘোষণাপত্রের যথাযথ আইনি ভিত্তি না থাকে, তবে তারা তাতে স্বাক্ষর দেবে না।
আজ (১৬ অক্টোবর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে প্রতারণা হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত যে ৮৪টি বিষয়ে কোনো ঐকমত্য হয়নি, সেগুলোকে গণভোটের মাধ্যমে চূড়ান্ত করতে হবে। তার মতে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে এই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতার মতো হবে। তবে জনমতের ভিত্তিতে সনদ অনুমোদিত হলে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে।
তিনি যোগ করেন, “জুলাই সনদ নিয়ে লোকদেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। আমরা কোনো নাটকীয়তার অংশ হব না—যদি আইনি ভিত্তি না থাকে।” সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ সময় দলীয় প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
উল্লেখ্য, ‘জুলাই সনদ’-কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনসিপি প্রথম দল হিসেবে সরাসরি আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে এবং স্বাক্ষর না করার অবস্থান প্রকাশ করেছে।

মতামত দিন