রাজনীতি
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে যান।

পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, “নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আগামীকাল মেডিকেল বোর্ড বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।”

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে গত ২৮ আগস্টও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসায় বিশ্রামে রয়েছেন খালেদা জিয়া।

মতামত দিন