এনসিপি শাপলাই পাবে :হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রতীকের জন্য শাপলা চাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ কথা জানিয়েছেন।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনড় অবস্থান রাখছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নেই, তাই এনসিপিকে এটি সরাসরি দেওয়া সম্ভব নয়।
এ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহর পোস্ট ইঙ্গিত দেয়, প্রতীক না পেলে দল প্রয়োজনে রাজপথেও আন্দোলন চালাবে। এ পর্যন্ত এনসিপি একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং লিখিত চিঠিও দিয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারে।
নির্বাচন কমিশন এবার এক ধরণের চূড়ান্ত বার্তা দিয়েছে—শাপলা তাদের তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

মতামত দিন