রাজনীতি
ছবি: সংগৃহীত

আমি কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায়,আর বক্তব্য শেষ হলেই আবার আলো জ্বলে ওঠে:সারজিস।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আচমকা বিদ্যুৎ চলে গেলে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ঘটনার পর তিনি বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেব, তাদের সাহস কতটুকু আছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ শেষে অনুষ্ঠিত সমাবেশে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ চলে যাওয়ায় বক্তৃতা বাধাগ্রস্ত হওয়ায় সারজিস আলম তীব্র প্রতিক্রিয়া জানান।

তবে পরদিন রোববার (১২ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ওই ঘটনার ভাষাগত ব্যবহার নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। সারজিস লিখেন, “ক্ষোভের মুহূর্তে যে উপমা ব্যবহার করেছি, তা করা উচিত হয়নি বলে এখন মনে করছি।”

ফেসবুকে তিনি আরও লেখেন, “প্রতিবারই প্রোগ্রামের আগে বিদ্যুৎ কর্মকর্তাদের জানানো হয়। ভদ্রভাবে কথা বলেও সমাধান হয় না। কিন্তু পরপর তিনটি অনুষ্ঠানে একই ঘটনা ঘটেছে— আমি কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায়, আর বক্তব্য শেষ হলেই আবার আলো জ্বলে ওঠে। সকল সংবাদমাধ্যমই এই ব্যাপারটি দেখেছে।”

তিনি বিদ্যুৎ বিভ্রাটকে ‘ইচ্ছাকৃত ও পরিকল্পিত’ বলে দাবি করে লিখেছেন, “জেলা পর্যায়ে কিছু কর্মকর্তা  অন্য দলের পক্ষ নেন, আবার কেউ কেউ ছোটলোকি আচরণে মেতে ওঠেন। কাউকে বিরক্ত করতে  পারলেই নিজেদের রাজনৈতিক বিজয় মনে করেন তারা।”

চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে সারজিস আলমের নেতৃত্বে ওই লংমার্চের আয়োজন করা হয়েছিল।


মতামত দিন