রাজনীতি
ছবি: সংগৃহীত

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিএনপি নেতা ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। এ বিষয়ে হবু স্ত্রী ব্যারিস্টার নুসরত খান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত পোস্টে তিনি জানিয়েছেন, শুক্রবার (১০ অক্টোবর) রাতে একটি ছোট পারিবারিক অনুষ্ঠান আয়োজন করে তাদের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। নুসরাত লেখেন, “আমরা আমাদের এনগেজমেন্ট পারিবারিকভাবে উদযাপন করেছি। আগামী বছর একটি উপযুক্ত সময়ে ইনশাআল্লাহ আমাদের বিয়ে অনুষ্ঠিত হবে। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”

ইশরাকের মা ইসমত হোসেন বলেন, পারিবারিকভাবে আংটি পরানো হয়েছে এবং সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন।

হবু বর ইশরাক হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইলের সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় কন্যা নুসরাত খানের সঙ্গে আংটি পড়েছেন।

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন ঢাকার স্কলাস্টিকা স্কুলে ‘ও’ ও ‘এ’ লেভেল শেষে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মাধ্যমে সম্পন্ন হয়।

২০১১ সালে যুক্তরাজ্যে কাজের অভিজ্ঞতা অর্জনের পর দেশে ফিরে তিনি বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির রাজনীতিক ও ঢাকার মেয়র। ইশরাক হোসেনও পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন।


মতামত দিন