রাজনীতি
ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত: আমির খসরু।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি সংক্রান্ত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

আমির খসরু বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোকে পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দায়িত্ব দেয়নি। কোনো দাবি মানা না হলে আলোচনা অর্থহীন হবে, যা গণতান্ত্রিক আচরণের সঙ্গে সংগত নয়।তিনি আরও বলেন, সংসদে আলোচনার মাধ্যমে মতবিরোধ বা অনৈক্যের সমাধান করা উচিত।

তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক মতের প্রতি সহনশীলতার গুরুত্ব উল্লেখ করে বলেন, অন্যের মতকে স্বীকার করার মানসিকতা না থাকলে আলোচনায় কোনো ফল পাওয়া যাবে না। বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র পুনঃস্থাপন করা এবং জনগণের মতকে শ্রদ্ধা করা জরুরি।

বিএনপি নেতা বলেন, এই মুহূর্তে কার্যকর সংসদ গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবিধানে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নের দিকে এগোতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে একক দলের শাসনের কোনো জায়গা নেই, তাই বিরোধী দলের প্রতি সম্মান প্রদর্শন এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা গড়ে তোলা দেশের জন্য সময়ের দাবি।

মতামত দিন