রাজনীতি
ছবি: সংগৃহীত

ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন, প্রকাশ্যে এলেন হবু স্ত্রী নুসরাত খান এর ছবি।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। কে এই সৌভাগ্যবতী—সে প্রশ্নে ছিলো অনেকের আগ্রহ, এবার প্রকাশ্যে এলেন ইশরাকের হবু স্ত্রীও।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গেই আংটি পর্ব সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীতে পারিবারিকভাবে এই বাগদান অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ইশরাকের মা ইসমত হোসেন জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ পারিবারিক আয়োজন, এবং সবাই তাদের জন্য দোয়া কামনা করেছেন।

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে যান। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১১ সালে দেশে ফেরেন।

দেশে ফেরার আগে তিনি কিছু সময় যুক্তরাজ্যের বিভিন্ন মোটরগাড়ি কোম্পানিতে কাজের অভিজ্ঞতা নেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইশরাকের পিতা প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকার সাবেক মেয়র। পিতার আদর্শ অনুসরণ করেই তিনি রাজনীতিতে সক্রিয় হন।

মতামত দিন