রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক না পেলে ধানের শীষও বাতিল করতে হবে: হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছে না, বরং অন্য কারও নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে, কারণ দুটোই জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচন কমিশন এখন আর আগারগাঁও থেকে পরিচালিত হচ্ছে না, এর রিমোট কন্ট্রোল অন্য কোথাও। তারা নিজেদের সাংবিধানিক দায়িত্ব ভুলে স্বৈরাচারী আচরণ করছে। আওয়াল কমিশনের মতো নিম্নমানের সিদ্ধান্ত নিচ্ছে এই কমিশন।”

তিনি আরও বলেন, “আমাদের ওপর নানা রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে যাতে আমরা শাপলা প্রতীক দাবি থেকে সরে আসি। কিন্তু শাপলা যদি জাতীয় প্রতীক বলে আমাদের না দেওয়া হয়, তাহলে একই কারণে ধানের শীষও বাতিল করতে হবে। অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবস্থান নেব।”

দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠ

মতামত দিন