রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলা প্রতীকের দাবিতে অনড় এনসিপি, কমিশনের বিকল্প তালিকা প্রত্যাখ্যান।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ না করে ‘শাপলা’ প্রতীক চাওয়ার অবস্থান নিশ্চিত করেছে। কমিশনের তালিকায় থাকা প্রতীক থেকে একটি বেছে নেওয়ার সময় ৭ অক্টোবর পর্যন্ত থাকলেও দলটি জানিয়েছে, তারা পুনরায় শাপলা প্রতীকের জন্য আবেদন করবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, “ইসির দেওয়া ৫০টি প্রতীক আমরা গ্রহণ করব না। আমরা আবারও শাপলা প্রতীকের জন্য কমিশনে চিঠি দেব।”

এর আগে, দলটি ইসিতে নিবন্ধনের সময় শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়েছিল। পরে তা সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চাওয়া হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় এই প্রতীকের কোনো বিকল্প না থাকায় কমিশন তা বাতিল করে।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী, নিবন্ধিত দলকে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হয়। কমিশনের তালিকায় থাকা ৫০টি প্রতীকের মধ্যে খাট, থালা, বালতি, বেগুন, কলম, মোবাইল ফোন, হেলিকপ্টার, ফুটবল ইত্যাদি রয়েছে। শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা এই তালিকায় না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

মতামত দিন