আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা।
আওয়ামী লীগ সরকারের সময় বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নির্মম নির্যাতনে হত্যার ঘটনায় শহীদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু : শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। সংগঠনের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে কর্মসূচি যথাযথভাবে পালন করতে।


মতামত দিন