উপদেষ্টাদের ওপর আস্থা গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল ছিল,অনেকে সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অনেক উপদেষ্টাই ব্যক্তিগত নিরাপত্তা ও ভবিষ্যতের নিরাপদ পথের বিষয় ভেবে রেখেছিলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টাদের ওপর অতিরিক্ত আস্থা রাখা ছিল বড় ভুল।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম জানান, সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন এবং ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছিলেন। এ ধরনের পদক্ষেপে ছাত্র ও জনতার অবদানকে অনির্দিষ্টভাবে উপেক্ষা করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকের প্রতি আস্থা রাখাটা আমাদের জন্য ভুল প্রমাণিত হয়েছে। গণঅভ্যুত্থানের সাফল্য মূলত ছাত্র নেতৃত্বের সমর্থনের কারণে সম্ভব হয়েছে। নাহিদ উল্লেখ করেন, যদি ছাত্ররা উপস্থিত না থাকত, অন্তর্বর্তী সরকার মাত্র তিন মাসও টিকত না। প্রথম ছয় মাসে সরকারের উৎখাত এবং প্রতিবিপ্লবের চেষ্টা চলছিল। তিনি জানান, সময় এলে যারা বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের নাম প্রকাশ করা হবে।

মতামত দিন