রাজনীতি
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন নুরুল হক নুর।

নিজেস্ব প্রতিবেদক: 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১২ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান।

নুরের দেশে ফেরার সময়ে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে বিপুলসংখ্যক গণঅধিকার পরিষদ ও  এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান নুরের দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করেন।

রাশেদ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল-এ নুরের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এর আগে, গত ২৯ আগস্ট রাতের ঘটনায় রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন নুরসহ অন্যান্য নেতা-কর্মী। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রাথমিকভাবে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর  উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুর যান।

নুরের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ নন এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য আরও প্রায় ছয় মাস সময় লাগবে। নুর বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, তবে স্বাস্থ্যগত কারণে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

মতামত দিন