রাজনীতি
ছবি: সংগৃহীত

মিথ্যা তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করে জনমত বিভ্রান্ত করা যাবে না: রিজভী।

নিজেস্ব প্রতিবেদক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার মন্তব্য করেছেন, যে নতুন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, মিথ্যা তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করে জনমত বিভ্রান্ত করা যাবে না।

তিনি আরও বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের নিয়োগের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে না। রিজভী মনে করিয়ে দেন, ফেব্রুয়ারি মাসে আসন্ন নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত এবং তারা আর কোনো ‘আমি-ডামি’ নির্বাচন চায় না।

এসময় তিনি ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসের অবয়ব বিকৃতির ঘটনাকেও নিন্দার পাশাপাশি অশালীন ও নিচু মানসিকতার পরিচয় হিসেবে বর্ণনা করেন।

মতামত দিন