রাজনীতি
ছবি: সংগৃহীত

ধর্মের নামে বিভাজন চায় না জামায়াত: আমির শফিকুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক: 

জামায়াতে ইসলামী ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে জাতিকে ভাগ করার চিন্তাধারা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটি আয়োজিত দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা জানান।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে আছে। আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ নেতৃত্বই সমাজে স্থায়ী শান্তি আনতে সক্ষম। তার মতে, একজন শিক্ষিত মানুষের ভুল পথনির্দেশ পুরো জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। অথচ স্বাধীনতার এত বছর পরও দেশ একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারেনি। তাই ওলামাদের দায়িত্ব হলো কোরআন-হাদিসের আলোকে মানুষকে সঠিক পথে পরিচালিত করা।

তিনি আরও বলেন, বিভাজন আর দ্বন্দ্বে জড়ালে জাতির অগ্রগতি অসম্ভব। তাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, দেশের আলেমরা যদি শুধু মসজিদের খতিব হয়ে সীমাবদ্ধ না থেকে জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখেন, তবে দুর্নীতি ও অপরাধ থেকে সমাজ মুক্ত হতে পারে।

মতামত দিন