রাজনীতি
ছবি: সংগৃহীত

এমপি হওয়ার জন্য যারা কোটি টাকা খরচ করছে,জনগণের সেবা নয় ব্যবসা মূল লক্ষ্য:হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা এমপি হতে চাইছেন এবং শতকোটি টাকা খরচ করছেন, তাদের মূল লক্ষ্য জনগণের সেবা নয়, ব্যবসা চালানো। তিনি বলেন, সঠিকভাবে এলাকার উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোটের জন্য অতিরিক্ত খরচের প্রয়োজন হয় না।

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের লক্ষ্য ব্যবসা নয়, এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করতে হবে, আমরা তা করব।”

তিনি আরও বলেন, নির্বাচনের নামে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে আসে, তাদের চিহ্নিত করা দরকার। ভোট দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে।

জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো স্বার্থ হাসিল করে। তাই আমাদের সকলকে নিজেদের এলাকা ও স্বার্থে ঐক্যবদ্ধ থাকা উচিত।”

এই গণসংযোগে দেবিদ্বার উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতারা এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

মতামত দিন