রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপিতে সাংগঠনিক রদবদল, বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পেলেন ১০ নেতা।

নিজেস্ব প্রতিবেদক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির ১০ নেতাকে নতুন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাদের আগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগে দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এসএম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক এবং বরিশালে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে।

নতুন দায়িত্ব পাওয়া নেতাদের এক মাসের মধ্যে প্রতিটি জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন