রাজনীতি
ছবি: সংগৃহীত

ধর্ম যার যার রাষ্ট্র সবার নিরাপত্তার অধিকারও সবার আছে: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক: 

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাসে ধর্ম পালন করে আসছে। এটি দেশের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন। তিনি উল্লেখ করেন,“ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তার অধিকারও সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বাণীতে আরও বলা হয়, শরতের কাশফুল আর শীতের আভাস দুর্গোৎসবের আগমনবার্তা দেয়। এই উৎসবের মধ্য দিয়েই বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় হয়। রাষ্ট্র ও সংবিধান প্রতিটি নাগরিকের—ধর্মবিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী—সবার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।

তিনি আরও বলেন, সমাজ ও মানবসভ্যতা ধ্বংসের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ন্যায্য কর্তব্য। তাই শারদীয় উৎসবকে ঘিরে যেন কোনোভাবেই ফ্যাসিবাদী শাসনামলের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় বা নিরাপত্তা বিঘ্নিত না হয়—সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

মতামত দিন