শাপলা প্রতীক না পাওয়ায় সারজিস আলমের মন্তব্য।
নিজেস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচনের জন্য দলের নিবন্ধন দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি শাপলা প্রতীক না পাওয়াকে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ হিসেবে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, এনসিপি নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে। এ জন্য তাদের ধন্যবাদ।”
কিন্তু শাপলা প্রতীক বিতরণের প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, কমিশন কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও এনসিপির প্রতি স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে। তার মতে, এটি স্বাধীন ও সাংবিধানিক একটি সংস্থা থেকে কাম্য নয়, বিশেষ করে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে।
সারজিস আলম আশা প্রকাশ করেন, “নির্বাচন কমিশন নির্বাচনের আগে তাদের সক্ষমতা ও স্বচ্ছতার প্রশ্নে কোনো সঙ্কুচিত প্রমাণ দেখাবে না।”

মতামত দিন