রাজনীতি
ছবি: সংগৃহীত

৫ দফা দাবির পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।

নিজেস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ খেলাফত মজলিস দেশের পাঁচ দফা দাবির পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের যৌথ স্বাক্ষরে জারি করা বার্তায় এ কর্মসূচি প্রকাশ করা হয়।

ঘোষিত ব্যবস্থাপনা অনুযায়ী আগামী ১ থেকে ৯ অক্টোবর সারাদেশে গণসংযোগের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ও পাঁচ দফা দাবির সমর্থনে মতবিনিময় সভা, গোলটেবিল, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি চলবে। এরপর ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগের গুরুত্বপূর্ণ শহরে একযোগে গণমিছিল করা হবে এবং ১২ অক্টোবর জেলা প্রশাসনের নিকটে স্মারকলিপি পেশ করা হবে।

দলের দাবিগুলোতে রয়েছে:

  • জুলাই সনদের অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন,

  • জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,

  • আসন্ন নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ,

  • জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, এবং

  • উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ বাস্তবায়ন।

বিবৃতিতে মামুনুল হক ও জালালুদ্দীন আহমদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে—এমনকি “পুরোনো স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার”  প্রচেষ্টা চলছে বলে তারা বলেছে। তারা উল্লেখ করেছেন, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করলে জাতি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও বিপর্যয়ে পড়বে।

খেলাফত মজলিস নেতৃত্ব দাবি করেছেন, দেশের স্বার্থকে বিসর্জন দেয়া হবে না এবং ঈমানি চেতনা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষা করতে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিবৃতিতে নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন—জনপ্রিয় দাবিকে উপেক্ষা করলে আর কোনো অতিরিক্ত বিলম্ব বা চতুরী সইবেনা।

অবশেষে, দলীয় নেতৃত্ব সর্বস্তরের কর্মী এবং সাধারণ মানুষকে ঘোষিত কর্মসূচি সক্রিয়ভাবে বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন