সিরাজগঞ্জের ৫ নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ ত্যাগ করেছে।
সিরাজগঞ্জের কাজিপুরে পাঁচ স্থানীয় নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন:
-
চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন,
-
সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,
-
১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,
-
যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,
-
উপজেলা কৃষকলীগের সদস্য ও সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
সাংবাদিকদের সামনে তারা লিখিত বিবৃতিতে জানান, পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া হয়েছে। কোনো প্রকার চাপের কারণে নয়। তারা আরও জানান, ভবিষ্যতে কেউ তাদের দলীয় কর্মকাণ্ডে জড়াবে না। পদত্যাগের পর তারা কোন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি।
মতামত দিন