জামায়াতে ইসলামের রাজপথে ৩ দিনের কর্মসূচি ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
জুলাই সনদ অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি প্রকাশ করেন।
কর্মসূচি অনুসারে:
-
১–৯ অক্টোবর: জনগণের মধ্যে গণসংযোগ চালানো হবে।
-
১০ অক্টোবর: ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।
-
১২ অক্টোবর: জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী নির্বাচন আয়োজন করা উচিত। যদি সরকার এ দাবি পূরণ না করে, তবে দেশের মানুষকে রাজপথে আন্দোলন চালাতে বাধ্য হতে হবে।”
মতামত দিন