রাজনীতি
ছবি: সংগৃহীত

ধর্ম যার যার, রাষ্ট্র সবার,দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা তারেক রহমানের।

নিজেস্ব প্রতিবেদক:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা প্রকাশ করেন।

বার্তায় তারেক রহমান সকলকে সতর্ক থাকার আহ্বান জানান, যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী উৎসবকে  কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি নিশ্চিত করতে হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্যগত সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও সম্প্রীতি বজায় রেখে থাকে। তাই হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে উৎসব উদযাপন করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে পারেন।

তিনি উল্লেখ করেন, দেশের সংবিধান অনুযায়ী ধর্ম, দল, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। পাশাপাশি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমদের অধিকার হরণ করা হলে সে ব্যক্তি কেয়ামতের দিনে তার বিরুদ্ধে দায়িত্বপূর্ণ হবে।

বার্তায় বিএনপি চেয়ারপারসনের অভিযোগ, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় উৎসবকে কেন্দ্র  করে সাম্প্রদায়িক অবস্থা তৈরির চেষ্টা দেখা গেছে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শেষে তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করার পরামর্শ দেন এবং বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” বিএনপির পক্ষ থেকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে।

মতামত দিন