রাজনীতি
ছবি: সংগৃহীত

জনগণ যেভাবে চাইবে, বিএনপি সেভাবেই চলবে: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা ও দেশের স্বার্থকেই সামনে  রেখে আগামীর পথচলা নির্ধারণ করবে বিএনপি। তিনি বলেন, ‘ঐক্য, জনগণ ও দেশ গঠনই আমাদের প্রতিপাদ্য।

জনগণ যেভাবে চাইবে, বিএনপি সেভাবেই চলবে। যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, সেখানেই থাকবে বিএনপি।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর যেভাবে স্বৈরশাসন দেশের উপর ভর করেছিল, তেমনি গণতন্ত্রকামী শক্তি একত্রিত না হলে আবারও দেশে গুপ্ত স্বৈরাচার দেখা দিতে পারে।

সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করতে চায়, তাদের মোকাবিলা করা হবে ভোটের মাধ্যমে। তিনি আরও উল্লেখ করেন, এখন জনগণ শোষণ আর বক্তৃতাভিত্তিক রাজনীতি চায় না।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে হবে এবং গুজবের জবাব দিতে হবে।

মতামত দিন