রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপির শাপলা প্রতীকের বিষয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শাপলা প্রতীকের বরাদ্দ সংক্রান্ত বক্তব্য দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি সিইসির বক্তব্যের একটি স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, ‘কারণ উপরের অনুমতি নাই।

উত্তর দিক থেকে সিগন্যাল নাই।’ হাসনাত কোনো ব্যাখ্যা দেননি যে ‘উপরের অনুমতি’ এবং ‘উত্তরের সিগন্যাল’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে নৌকা প্রতীকের বরাদ্দ স্থগিত রাখার পাশাপাশি ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় শাপলা প্রতীকের কোনো উল্লেখ থাকেনি।

মতামত দিন