এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস আলম।
মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দাবি করেছেন, আইনগত কোনো বাধা না থাকলেও অন্য চাপের কারণে নির্বাচন কমিশন (ইসি) এখনও তাদের শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। তিনি বলেন, এটি কমিশনের বড় ব্যর্থতা।
সারজিস আলম বলেন, “আইনগতভাবে কোনো বাধা নেই, অথচ শাপলা প্রতীক দেওয়ার সাহস তারা দেখাতে পারছে না। আমরা ইতোমধ্যেই পুনরায় আবেদনও করেছি।”
তিনি আরও অভিযোগ করেন, ইসি জানাচ্ছে শালপা প্রতীক সংযুক্ত করা হয়নি, অথচ আবেদন দেওয়ার পর থেকে এ কাজের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।
সভায় এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক এবং যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশ।
সারজিস আলম এ প্রসঙ্গে সরকারের প্রতিও তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন, নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার সময় ছাত্র জনতার নেতৃত্ব দানকারীদের ওপর সরকারের সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। “এ সীমাবদ্ধতার দায় সরকারকে স্বীকার করতে হবে,” বলেন তিনি।
নির্বাচন প্রক্রিয়ায় দায়বদ্ধতা ও স্বচ্ছতার দাবি জানিয়ে সারজিস আলম বলেন, “আমরা চাই, ভবিষ্যতে কোনো পদক্ষেপ কেবল বিবৃতিতে শেষ না হয়ে কার্যকর ব্যবস্থা নিশ্চিত হোক। সরকারের উচিত স্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নেওয়া।”
মতামত দিন