হাইকোর্টের নির্দেশে ‘বাংলাদেশ লেবার পার্টি’ পেল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ‘বাংলাদেশ লেবার পার্টি’-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে।
এই নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, দ্যা রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২-এর পরিচ্ছেদ VIA অনুযায়ী, ২৯ মে হাইকোর্টের রায় ও আদেশের ভিত্তিতে দলটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো।
দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান ২০২৩ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানির পর ৫ নভেম্বর আদালত রুল জারি করে এবং লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চায়।
শেষ পর্যন্ত চলতি বছরের ২৯ মে হাইকোর্ট নির্দেশ দেয়, এক মাসের মধ্যে দলটিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে হবে। রায়ের প্রায় চার মাস পরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটি সনদ পান।
মতামত দিন