রাজনীতি
ছবি: সংগৃহীত

ছাত্রনেতা মামুনুর রশিদ নিখোঁজ, সরকারের গাফিলতির অভিযোগ: হাসনাতের।

নিজেস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে মামুনুর রশিদের কোনো খোঁজ মিলছে না।

এই পরিস্থিতিকে  তিনি একই সঙ্গে “অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর” বলে অভিহিত করেন।

হাসনাত উল্লেখ করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা এবারই প্রথম এবং এটি নতুন করে রাজনৈতিক পরিমণ্ডলে অস্থিরতা তৈরি করছে। তিনি অভিযোগ করেন, “একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম  গাফিলতি স্পষ্ট।”

এনসিপির এই নেতা আরও দাবি করেন, সংকটময় এ সময়ে গণমাধ্যমের নীরব ভূমিকা গভীর শঙ্কার জন্ম দিচ্ছে এবং তা রাজনীতিতে পুরোনো বাস্তবতার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে।

মতামত দিন