রাজনীতি
ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতিতে ভোট হলে শেখ হাসিনার মতো একটি দুর্বল বা ফ্যাসিস্ট সরকার গঠিত হবে:সালাহউদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হলে শেখ হাসিনার মতো একটি দুর্বল বা ফ্যাসিস্ট সরকার গঠিত হতে পারে এবং দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, পিআর চাওয়ার উদ্দেশ্য একটি হলো বেশি সিট পাওয়া, আরেকটি হলো দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় আসতে না পারে। তিনি আরও বলেন, কম জনপ্রিয় দলগুলোর জন্য পিআর লাভজনক।

তিনি জানান, সংবিধানে ভোটের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ আছে। সংবিধান অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। তাই কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক বা অবৈধ দাবিকে মানা যাবে না।

জরিপের প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি ঠিকভাবে বুঝে না। তারপরও কিছু দল দাবি করছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়, যা জনগণকে বিভ্রান্ত করতে পারে।

মতামত দিন