রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপিসহ নিবন্ধন পেতে যাচ্ছে সাত রাজনৈতিক দল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় নতুন করে সাতটি রাজনৈতিক দল নিবন্ধনের অনুমতি পেতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির  সম্ভাবনা রয়েছে।

যে দলগুলো নিবন্ধন পাবে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি।

ইসি সূত্রে জানা গেছে, এর মধ্যে আদালতের নির্দেশনায় লেবার পার্টি ও নেজামে ইসলামী পার্টি নিবন্ধন পাচ্ছে। আর বাকি পাঁচটি দল কমিশনের নিজস্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন পেতে যাচ্ছে।

প্রথমে নতুন নিবন্ধনের জন্য ২২টি রাজনৈতিক দলকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছিল। মাঠ পর্যায়ে সংগঠন কাঠামো ও কার্যক্রম যাচাই শেষে মাত্র পাঁচটি দলকে যোগ্য মনে করেছে কমিশন। ওই পাঁচ দলের নিবন্ধন দেওয়ার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।

মতামত দিন