কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন এবং গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দেবেন:জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খুব শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। একইসঙ্গে কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন এবং শুধু বিএনপিই নয়, গোটা গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, “১৮ মাস আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। মনোনয়ন নিয়ে এখনও কাউকে সবুজ কিংবা লাল সংকেত দেওয়া হয়নি। তবে অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এটি আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ।”

মতামত দিন