রাজনীতি
ছবি: সংগৃহীত

ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে দেখা গেছে বিএনপির ভোটার ৪১.৩ শতাংশ, জামায়াতের ৩০.৩ ও এনসিপির ৪.১০।

নিজেস্ব প্রতিবেদক:

বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ অনুযায়ী, দেশের মানুষ মনে করছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে। জরিপে দেখা গেছে, ৩৯.১ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি ক্ষমতায় আসবে।

অন্যদিকে ২৮.১ শতাংশ উত্তরদাতা মনে করছেন জামায়াত সরকার গঠন করতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন ইনোভেশন এই জরিপের ফল প্রকাশ করে। জরিপের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম বিআরএআইএন এবং ভয়েস ফর রিফর্ম।

জরিপ অনুযায়ী, বিএনপিতে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৪১.০৩ শতাংশ ভোটার। জামায়াত পাবে ৩০.০৩ শতাংশ ভোট। গত ছয় মাসে উভয় দলের সমর্থনে সামান্য পরিবর্তন এসেছে; বিএনপির সমর্থন কমেছে ০.৪০ শতাংশ, জামায়াতের কমেছে ১.৩ শতাংশ। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে ৪.৮০ শতাংশ।

দেশের ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। রংপুর ছাড়া বাকি বিভাগে জামায়াতের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী। তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বেশি।

জরিপে দেখা গেছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিএনপির ভোট বৃদ্ধি পাবে ৪৫.০৬ শতাংশে এবং জামায়াতের ভোট হবে ৩৩.০৫ শতাংশ। এছাড়া এনসিপি পাবে ৪.০৮ শতাংশ এবং জাতীয় পার্টি ২.০১ শতাংশ ভোট। ভোটাররা দলীয় প্রতীককে ১৪.৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতাকে ৬৫.৫ শতাংশ গুরুত্ব দিচ্ছেন।

জরিপটি দেশের ৬৪ জেলার ১০,৪১৩ জন ভোটারকে নিয়ে পরিচালিত হয়েছে এবং ১৫০টি আসনের প্রতিনিধিত্ব করে। ইনোভেশন কনসাল্টিং দাবি করেছে, এটি জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে সবচেয়ে বড় ও বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে।

মতামত দিন