নীলক্ষেতের ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই: আবিদুল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবিদুল লিখেছেন, “নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই। স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মিথ্যার জালে বিভ্রান্ত হবেন না।”
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে অভিযোগ করতে যান আবিদুল ইসলাম খান, সহ-প্রার্থী উমামা ফাতেমা ও আব্দুল কাদের। অভিযোগ অনুযায়ী, নীলক্ষেতের গাউছুল আজমের একটি ছাপাখানায় অরক্ষিত অবস্থায় ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। তবে প্রশাসন বিষয়টি নজরদারি করছে না বলে জানানো হয়।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিনেই ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এই পরিস্থিতিতে প্রশাসনের উদাসীনতা এবং অরক্ষিত ব্যালট পেপারের বিষয়টি নতুন করে সরু বিতর্কের জন্ম দিয়েছে।

মতামত দিন