নিউইয়র্কে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি স্পষ্ট: নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলনে আখতার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারের তৎপরতার অভাবের জন্য নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, “এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
নাহিদ ইসলাম দাবি করেন, সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি এবং প্রশাসনের লোকজনও হামলার তথ্য সরবরাহে জড়িত। তিনি আরও বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি স্পষ্ট, তাই আমরা জবাবদিহিতা চাই। ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগসহ দায়ী কর্মকর্তাদের খুঁজে বের করা জরুরি।”
এ সময় নাহিদ বলেন, “আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে তা বিএনপির জন্য ক্ষতিকর হবে। বিএনপিকে দেশের পুনর্গঠনের রাজনীতি করতে হবে।”
অন্যদিকে, নির্বাচন কমিশন থেকে এনসিপির শাপলা প্রতীক পাওয়া না যাওয়ার প্রসঙ্গেও নাহিদ ইসলাম জানান, “আমরা এখনও শাপলা প্রতীকের প্রত্যাশা রাখি।”

মতামত দিন