নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আজ বিকালে শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।
দলটি জানিয়েছে, সমাবেশের মূল উদ্দেশ্য হলো নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আখতার হোসেনসহ দলের অন্যান্য নেতাদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করা। একই সঙ্গে আওয়ামী লীগের দমননীতি ও অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যর্থতারও নিন্দা জানানো হবে।
এনসিপি কর্মকর্তারা বলেছে, সমাবেশে আওয়ামী লীগের দমননীতি এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালানো হবে। দলের নির্দেশনা অনুযায়ী, দেশের জেলা-উপজেলা পর্যায়েও সমান্তরাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের ঘটনায় আখতার হোসেনকে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়। পরে হামলাকারী সিলেটের মিজান চৌধুরীকে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এই ঘটনায় জানিয়েছেন, আক্রমণটি ব্যক্তিগত না, বরং আখতার হোসেনের রাজনৈতিক পরিচয়কে লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি বলেন, আখতার হোসেন সেই দলের প্রতিনিধিত্ব করেন, যা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দেশের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে।
মতামত দিন