যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা: ক্ষুব্ধ প্রতিক্রিয়া হাসনাত আব্দুল্লাহর।
স্ট্যাটাসে হাসনাত লিখেন, “যে পুলিশ লীগ, আদালত কিংবা কোর্ট–কাচারিও আখতারকে দমন করতে ব্যর্থ হয়েছে, সেই আখতারকে বিদেশের মাটিতে কিছু প্রত্যাখ্যাত দালালরা কীভাবে দমন করবে? প্রতিবাদের প্রতীক আখতারকে তারা কখনোই স্তব্ধ করতে পারবে না।”
একইসঙ্গে তিনি আওয়ামী দালালদের সমর্থক লেখক–বক্তাদেরও আক্রমণ করেন। তার ভাষায়, “যারা টকশো কিংবা যুগলবন্দি কলামে ‘সম্মতি’ তৈরি করে, কেন তাদের প্রত্যাখ্যান করতে হবে—এটা না বুঝলে, শিগগিরই এই ধরনের আক্রমণের ভুক্তভোগী আপনিও হবেন।”
এ সময় হাসনাত তার পুরোনো একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমার ভাই Akhter Hossen এর মুক্তি চাই। ডাকসু ইতিহাসে সর্বজন–সমাদৃত ও সফল নেতা আখতার যেকোনো বিতর্কের ঊর্ধ্বে।”
পুরোনো ছবির প্রসঙ্গে তিনি আরও লেখেন, “এই দৃশ্য হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো যে কায়দায় আখতার ভাইকে আদালতে তোলা হয়েছিল, তা যদি আপনাকে ব্যথিত না করে, তবে বুঝবেন মজলুমের এই শৃঙ্খলে আপনিও শিগগির আটকা পড়বেন।”


মতামত দিন