আমরা সেই প্রজন্ম যারা হাসিনার ছোড়া গুলির সামনে দাঁড়িয়ে ভয় পাইনি,ভাঙা ডিমে কিছু যায় আসে না: আখতার।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ জন্মগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। তারা সবসময়ই সন্ত্রাস করবে, বাংলাদেশপন্থি শক্তির ওপর হামলা চালাবে—এটাই তাদের স্বভাব।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
আখতার অভিযোগ করেন, নিউইয়র্কের বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের কর্মীরা হুংকার দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা এনসিপি নেতা তাসনিম জারাকে উদ্দেশ্য করেও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে। এটিই প্রমাণ করে, আওয়ামী লীগের প্রকৃত চরিত্র হলো সন্ত্রাস ও অশ্লীলতা।
অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া অগ্রসর হয়নি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের বহু সন্ত্রাসী বিদেশে পালিয়ে বেড়াচ্ছে এবং এখনও দেশ-বিদেশে সন্ত্রাসের ছক কষছে। এদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা জরুরি।
তিনি আরও বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার ছোড়া গুলির সামনে দাঁড়িয়ে ভয় পাইনি। তাহলে ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসবে কেন?”

মতামত দিন