রাজনীতি
ছবি: সংগৃহীত

৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা জনগণকে সঠিকভাবে মুক্ত করতে পারেনি: রেজাউল করিম।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা জনগণকে সঠিকভাবে মুক্ত করতে পারেনি। তার মতে, এই সময়ের মধ্যে পাঁচবার দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এবং বিশ্বে বাংলাদেশকে ‘চোরের দেশ’ হিসেবে পরিচিত করেছে।

তিনি আরও জানান, ৫৩ বছর পর ৫ আগস্টের মাধ্যমে দেশে পরিবর্তনের সুযোগ এসেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগরের আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুলের (সা.) শিক্ষা’ শীর্ষক সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বিচার ও সংস্কারের পূর্বেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে, সংস্কার ও বিচার শেষ হলে নির্বাচনেই ইসলামি আন্দোলনের কোনো আপত্তি থাকবে না। বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী নির্বাচন হলে মৌলিক পরিবর্তন আসবে না। তাই তিনি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর) প্রবর্তনের প্রস্তাব দেন। এই পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন সম্ভব হবে, সব দল সংসদে প্রতিনিধিত্ব পাবে এবং ফ্যাসিবাদী রাজনীতি কমে যাবে। এমপিরা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে, এলাকায় গিয়ে প্রভাব বিস্তার বা চাঁদাবাজি করবে না।

চরমোনাই পীর আরও বলেন, জুলাই সনদ নির্বাচনের আগে তার বৈধতা নিশ্চিত করতে হবে। পিলখানা ও শাপলার ইতিহাস নির্বাচনের প্রক্রিয়ায় প্রতিফলিত হতে হবে।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ইসলামি আন্দোলনের ভূমিকা দেশের জনগণ জানে, এবং সিনিয়র নেতারা ইতিমধ্যেই তা উপলব্ধি করেছেন।

চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম সংক্ষেপে বলেন, “৫৩ বছর দেশের মানুষ ঠিকভাবে দাঁড়াতে পারেনি। দেশ যেনো বিদেশি ষড়যন্ত্র ও চাঁদাবাজদের কবলে না পড়ে, এজন্য নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে।”

মতামত দিন