রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপিসহ দেশে নতুন ছয়টি রাজনৈতিক দল নিবন্ধনের পথে।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বৈধভাবে নিবন্ধন পেতে যাচ্ছে ছয়টি নতুন দল। এদের মধ্যে অন্যতম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা গণ-অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মকে কেন্দ্র করে গঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের অনুমোদন মিলে গেলে এই নতুন দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যদিও এখনই এই দলগুলোর নাম সর্বজনীনভাবে প্রকাশ করা হয়নি। কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পরই রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম  জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দল।

গত রোববার (২১ সেপ্টেম্বর) মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শাখা এই দলগুলোর নথিতে স্বাক্ষর করেছে। আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য নথি ফাইল হিসেবে পাঠানো হবে, তবে এতে কিছু পরিবর্তন বা সংযোজন-বিয়োজন হতে পারে।

মতামত দিন