রাজনীতি
ছবি: সংগৃহীত

মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো.তুহিন হাসানকে পদ থেকে অব্যাহতি।

নিজেস্ব প্রতিবেদক:

মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. তুহিন হাসানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুহিন হাসানকে প্রাথমিক সদস্য পদসহ সকল রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পৌর বিএনপি ও তাদের অধীনস্থ ওয়ার্ড কমিটিগুলোর নেতাদের তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মনিরামপুর পৌর বিএনপির আরও কয়েকজন নেতাকর্মীকে একই কারণে পদচ্যুত করা হয়েছে।দলের অভ্যন্তরীণ দায়িত্ব পালনে নেতাদের ব্যর্থতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ কারণে পৌর বিএনপির সভাপতি ও সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক বরাবরে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে।

মো. তুহিন হাসান। ছবি : সংগৃহীত

মতামত দিন