রাজনীতি
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন নুরুল হক নুর।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ঢাকা থেকে সেখানে রওনা হবেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, অনেক দেরিতে হলেও নুরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা  করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে তিনি ও সাধারণ সম্পাদক রাশেদ খান গুরুতর জখম হন।

ঘটনার পর প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মতামত দিন