রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে দেবেন না: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নাম কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে পারবে না। তিনি আরও বলেন, দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জনগণ।

জনগণের সঙ্গে আমাদের থাকতে হবে, পাশে থাকতে হবে এবং জনগণকে আমাদের পাশে রাখতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরানো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রত্যেককে অত্যন্ত সচেতন থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি প্রতিশ্রুতিপূর্ণ সৈনিকদের দায়িত্ব হলো, কেউ যেন দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে না পারে। বিএনপির নাম কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ব্যবহার না করে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি ধানের শীষ নেতাকর্মী, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে, তাদের সামনে একটি লক্ষ্য থাকা উচিত—যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। এর বিকল্প নেই।

মতামত দিন