রাজনীতি
ছবি: সংগৃহীত

সমাজ থেকে দুর্নীতি নির্মূল না করা হলে কোনো সংস্কার কার্যকর হবে না: মঈন খান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল না করা হলে কোনো সংস্কার কার্যকর হবে না। তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।

মঈন খান অভিযোগ করেন, আগের সরকারের লুটপাটের পরিমাণ এত বিশাল, যে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। তিনি বলেন, এই পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ধনীর একটি অংশ দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। এই কৃত্রিম সমৃদ্ধি সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে রাখছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী সুবিধাভোগী হচ্ছে।

ড. মঈন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সৎ ও আদর্শবান নেতা। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অসততার অভিযোগ কখনও আওয়ামী লীগ উত্থাপন করতে পারেনি। তার সততা অপ্রশ্নিত।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য দরকার একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই স্থায়ী হতে পারে না।

মতামত দিন