রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের বাগদান সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। যদিও এই খবর তিনি প্রকাশ্যে আনেন বেশ নির্জনভাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদান অনুষ্ঠানকে চিত্রিত আংটির ছবি পোস্ট করে নিজেই এই সংবাদ জানিয়েছেন।

জুলাই মাসের অভ্যুত্থান চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত হান্নান মাসউদের বাগদান কখন এবং কার সঙ্গে হল—এই নিয়ে অনুসারীদের মধ্যে উৎসুকতা দেখা দিয়েছে। জানা গেছে, তার পাত্রী হচ্ছেন শ্যামলী সুলতানা জেদনী, যিনি লক্ষীপুর জেলার বাসিন্দা। শ্যামলী বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সংগঠক) এবং মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরের জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। এরপর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হান্নান মাসউদ সৌদি আরবে গেছেন। তিনি এক সপ্তাহের বেশি সময় সেখানে অবস্থান করবেন, পবিত্র ওমরা করবেন এবং দলের কর্মসূচিতেও অংশ নেবেন।

মতামত দিন