অন্তর্বর্তী সরকারের সকল ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত বলেন, “জনগণ এনসিপির কাছ থেকে নতুনত্ব ও ইতিবাচক পরিবর্তনের আশা করছে। আমরা সেই প্রত্যাশার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করছি।”
তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশের বিরুদ্ধে যেসব মিডিয়া ও মিলিটারির অংশ কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই একাকী হয়েছে। আমরা সবসময় সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে আসছি।”
মিডিয়ার চোখে চোখ রেখে এনসিপির নেতাদের চরিত্রহানির কথাও তুলে ধরেন হাসনাত। তিনি জানান, “গত ৫ আগস্টে কক্সবাজারে আমাদের ভ্রমণ নিয়ে মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছিল। বলা হয়েছিল আমরা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। আমরা মিডিয়ার বিরোধী নই, তবে বস্তুনিষ্ঠ তথ্য চাই।”
হাসনাত উল্লেখ করেন, “বর্তমানে রাজনীতি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে রাখা উচিত।”
এনসিপির অর্জন সম্পর্কে তিনি বলেন, “গঠনের পর আমাদের অর্জন কম নয়। সীমাবদ্ধতা আছে, তবে আমরা সেগুলো পর্যায়ক্রমে বিশ্লেষণ করি, ভুল স্বীকার করতে জানি এবং পরামর্শ অনুযায়ী সংশোধন করে দেশপ্রেমমূলক রাজনীতি করব।”
মতামত দিন