মাওলানা মামুনুল হক নেতৃত্বে আফগানিস্তান সফরে বাংলাদেশের উলামায়ে কেরামের প্রতিনিধি দল।
বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গিয়েছে। এই সফরটি ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।
দলটি আফগানিস্তান সফরে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী এবং শীর্ষ উলামায়ে কেরামদের সঙ্গে বৈঠকে তারা মানবাধিকার, নারী অধিকার এবং সামাজিক নীতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। প্রতিনিধি দল সরাসরি দেশটির বাস্তব পরিস্থিতি পরিদর্শন করবেন।
সফরের সময় দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক জোরদার করা, শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়গুলোও আলোচনার অগ্রাধিকার পাবে। এছাড়া দলটি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখবেন।
দলটিতে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী এবং মাওলানা মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন।
উল্লেখযোগ্য, মাওলানা মামুনুল হক ও দলটি এর আগে সৌদি আরব সফর করেছিলেন ওমরাহ পালনের জন্য। সেখানে তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিলিত হয়ে খতমে নবুওয়ত মহাসম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন। ওমরাহ শেষে তারা দুবাই হয়ে কাবুলে পৌঁছান। আফগানিস্তানের পাশাপাশি মধ্য এশিয়ার অন্যান্য দেশও তারা সফর করবেন।
মতামত দিন